October 6, 2026, 2:29 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে জহুর হকার মার্কেটে গার্মেন্টসসহ ৩ টি দোকান আগুন ভস্মীভুত : দেড় কোটি টাকার ক্ষতি

বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, শুরুতে জহুর হকার মার্কেটের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। সেখান থেকে আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন, চন্দনপুরা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জহুর হকার্সের একটি রেডিমেড গার্মেন্টসে আগুন লাগে। নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাজীর নূর সোবহান স্টোরের এক কর্মচারী বলেন, ‘তাদের এক থেকে দেড় কোটি টাকার কাপড় পুড়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’ তিনি বলেন আগুনে ঈদের জন্য আনা থ্রি পিস, পর্দা ও বেডশিটসহ নানান  কাপড় পুড়ে ছাই হয়ে যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে আগুনের সূত্রপাত।’



Our Like Page