September 18, 2026, 5:06 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি

বশির আল মামুন চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২২ জন সরকারি এবং দুজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘চট্টগ্রামে চলতি বছর তিন হাজার ৮৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৪, নারী এক হাজার ৮৯ এবং শিশু ৭১২ জন।’

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৫, নারী ২১ এবং শিশু চার জন। আক্রান্তদের মধ্যে মহানগরে দুই হাজার ৫০৩ এবং জেলার অন্যান্য স্থানের এক হাজার ৩৬২ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন লোহাগাড়ায় ২১২ জন। এ ছাড়া সীতাকুণ্ডে ২০০, রাউজানে ১৬৪, সাতকানিয়ায় ১৫৭, পটিয়ায় ৯৪, চন্দনাইশে ৮৫, বাঁশখালীতে ৮০, কর্ণফুলীতে ৬৩ ও হাটহাজারীতে ৬০ জন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page