October 29, 2026, 5:00 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

বশির আল মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মনির একই থানার পূর্ব-ষোলশহরের মিজান হোসেনের ছেলে।
আজ মঙ্গলবার (২৮ মে) বেলা ২টার দিকে নূরন্নবী হাউজিং সোসাইটির পেছন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির  বলেন, গত রোববার বিকেল ৫টার দিকে মনির পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। রাতে বাসায় ফিরে না আসায় সোমবার মনিরের মা হালিমা থানায় জিডি করেন।
মঙ্গলবার (২৮ মে) বেলা দুইটার দিকে মনিরের মরদেহ এক কিলোমিটার এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে মনিরের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page