October 2, 2026, 3:59 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ৬ অস্ত্র ও গুলি উদ্ধার  

বশির আল–মামুন চট্টগ্রাম :  চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি বস্তা থেকে এসব অস্ত্র পাওয়া যায়। উদ্ধার হওয়া বস্তা থেকে বাটবিহীন চায়না রাইফেল একটি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল একটি, কাঠের বাটযুক্ত এয়ারগান একটি, দেশীয় তৈরি একনলা বন্দুক তিনটি ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম জেলা ও মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার অস্ত্র এবং গোলাবারুদ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page