July 31, 2026, 11:07 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নারী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ মে) নগরের বায়জিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকায়। তার স্বামীর নাম মো. জামান।

র‍্যাব-৭ জানায়, রাশেদা বেগম বিভিন্ন এলাকা হতে উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে পাঁচলাইশ থানার তার একটি ভাড়া বাসায় রাখতেন। সেখানে ভুক্তভোগীদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করতেন। ২০০৪ সালে এক ভুক্তভোগীকে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করা হয়। পরবর্তী সময়ে ভুক্তভোগী কৌশলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ওই ঘটনায় রাশেদার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার পর থেকে রাশেদা পলাতক ছিলেন। পলাতক অবস্থায় মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে রাশেদাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি রাশেদা প্রায় ১৯ বছর পলাতক ছিলেন। পরে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page