April 11, 2026, 12:14 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে আকবর শাহ থানাধীন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম রায়হান উদ্দিন। পুলিশ জানিয়েছে, তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি।

হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশি কিছু মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page