September 30, 2026, 10:00 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ ; ওসিসহ ৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে ওসিসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চাতরী চৌমহনী বাজার এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তারা। তাদের ইট-পাটকেলের আঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আহত হয়েছেন।  এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় ওসিকে  হাসপাতালে নিয়ে আসা হয়। উনার ডান চোখ আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page