September 7, 2026, 3:52 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পুলিশ- হকার সংঘর্ষ ; চসিকের গাড়ি ভাংচুর ও আহত পুলিশ সদস্য

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে হকারদের পুনর্দখল ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অভিযানে ব্যবহৃত চসিকের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। আহত হন ৫ চসিক কর্মী ও ৪ পুলিশ সদস্য।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে থেমে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় বিক্ষোভ মিছিল করে হকাররা।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা, শাহরিন ফেরদৌসী, আরাফাত রহমান সানি।

চসিক মেয়রের পিএস মুহাম্মদ আবুল হাশেম জানান, চসিকের অভিযানে হকাররা বাধা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

চসিকের চার-পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
সরকারি কাজে বাধা দেওয়ায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সিএমপির এডিশনাল কমিশনার আবদুল মান্নান মিয়া জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফাঁকা গুলি বর্ষণ করেছে। চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নূরুল আলম লেদু বলেন, হকাররা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চিপায়, কোণে বসেছিল। চসিকের লোকজন হকারদের মারছিল। ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে কয়েকজনকে। কারাদণ্ডও দিয়েছে। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করছিলাম। তখন ওৎপেতে থাকা বহিরাগতরা পুলিশের দিকে ইট পাটকেল মেরেছে। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, পুলিশের আক্রমণে বিচ্ছিন্নভাবে হকাররা যেদিক পেরেছে প্রাণভয়ে পালিয়ে গেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। হকাররা পেটের ভাত জোটাতে পারছে না, যুদ্ধ করবে কীভাবে। এ ঘটনায় মামলা সাজানো হবে এবং আমাদের গ্রেপ্তার করা হবে এমন আশঙ্কা করছি।

অভিযান সম্পর্কে ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, রাস্তা, নালা ও ফুটপাত দখল করা প্রায় তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা৷ এসময় অবৈধ দখলদাররা বাধা দিলে আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।

উচ্ছেদকালে অবৈধ দখলদারদের আকস্মিক হামলায় ৩ পুলিশ ও চসিকের পরিচ্ছন্ন বিভাগের ৪ কর্মী আহত হন৷ দখলদাররা ২টি ডাম্প ট্রাক, ১টি পিকআপ ও চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের ১ টি এরিয়াল লিফট ভাংচুর করে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে চসিক৷

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page