November 20, 2026, 5:39 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামমের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে টাকা লেনদেনের বিরোধের জেরে ছুরিকাঘাতে মাহমুদুল হক (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) বেলা ১টার দিকে মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
মাহমুদুল হক একই এলাকার বদিউল আলমের ছেলে। তিনি দৈনিক ভিত্তিক কাজ করেন। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার। তিনি বলেন, টাকা-পয়সা লেনদেনের বিরোধের জেরে মাহমুদুল হককে ছুরিকাঘাত করেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহমুদুল হককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

নিহতের ভাই মোহাম্মদ এনাম হক বলেন, চায়ের দোকানে নাশতার বিল নিয়ে বিরোধ হয়েছিল। সেটার জেরে গতকাল সোমবার আমাদের বাড়িতে ৩০-৪০ জন লোকজন এসেছিল। পরে আমি যোগাযোগ করাতে সেটা সমাধান হয়ে যায়। মঙ্গলবার ( ২৮ মে) পূর্বপরিকল্পিতভাবে বেলা একটার দিকে মিঠার দোকানে আমার ভাই মাহমুদুল হককে ছুরিকাঘাত করেছে সোহাগ ও সাইফুল। গত কয়েকদিন ধরে সোহাগ ও সাইফুল মিলে আমার ভাইকে মারধর করতে চায়। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেখে গেছে সোহাগ ও সাইফুল। আমার ভাই মাহমুদুল হকের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে কোনো পদ-পদবি নেই।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ছুরিকাঘাতে মাহমুদুল হক নামে এক যুবক আহত হয়। সেখানে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page