October 17, 2026, 6:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় রিমঝিম দাশগুপ্ত (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে থানার পোস্ট অফিস গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে লেখা ছিল, ‘গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) আমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলি। পরীক্ষায় অংশ নিতে পারব না তাই আত্মহত্যা করলাম।’

ভুক্তভোগী রিমঝিম দাশগুপ্ত সদরঘাট থানার পোস্ট অফিস গলি এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে। তিনি নগরের একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, ভুক্তভোগী পরীক্ষার্থী গত বৃহস্পতিবারে প্রবেশপত্র হারিয়েছেন বলে চিরকুটে লিখেছেন। তবে প্রবেশপত্র হারানোর বিষয়টি তিনি বাবা-মা কারও সঙ্গে শেয়ার করেননি। পরীক্ষা দিতে না পারার যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ওই চিরকুটে লিখা আছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page