October 25, 2026, 1:06 am
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে প্রেমিকার আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল করায় যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এরশাদ হোসেন সানি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) থানার মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত যুবক প্রতিবেশী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একদিন ভুক্তভোগী যুবক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নাস্তা করার সময় ওই নারীর ছবি তোলে। এরপর গত ১৬ জুলাই দুজনে সবশেষ সাক্ষাৎ করেন। এদিন আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে অভিযুক্ত এরশাদ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ওই ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৫শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৩ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page