October 4, 2026, 2:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ ; সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮৫ জনের নামে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৫ জনের নামে মামলা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মা বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, নিহত রায়হান হোসেন রুমনের মা বাদী হয়ে মামলাটি করেন। ময়নাতদন্ত শেষে শনিবার বাদ আছর তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আজমপুর বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহতসহ আরও অন্তত ২০ জন আহত হন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page