November 20, 2026, 1:36 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বৃদ্ধাকে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড ও এক যুবককে খালাস দিয়েছেন আদালত।
রোববার (১০ মার্চ) ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল ও আব্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ের সময় আদালতে আব্বাস  উপস্থিত ছিলেন।
তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আসামি রুবেল জামিন নিয়ে পলাতক রয়েছে।
তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরহাদ হোসেন জাকির নামে আরেক যুবককে খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, নগরের সদরঘাট থানার নেভাল-টু ঘাট এলাকায় ২০১৮ সালের ২৫ মে ভোরে প্রতিদিনের মতো ৭০ বছর বয়সী বৃদ্ধা মঞ্জু সেন হাঁটতে বের হন। প্রতিদিন সকাল ৮টার মধ্যে বাসায় ফিরলেও সেদিন তিনি বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন তার খোঁজ করেও ব্যর্থ হন। ওইদিনই তার ছেলে রতন কান্তি সেন নগরের কোতোয়ালী থানায় একটি নিঁখোজ ডায়েরি করেন। পরদিন ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-টু এলাকায় একটি পরিত্যাক্ত ভবনের পাশের ঝোপঝাঁড়ে মঞ্জু সেনের মরদেহ খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৭ জুলাই ৩ জন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। রুবেল ও আব্বাস জিজ্ঞাসাবাদে তারা মঞ্জু সেনের সোনার কানের দুল, হাতের আংটি ও মোবাইল ছিনিয়ে নিতে তাকে  শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকারোক্তি দেয়। রুবেল ওই ভবনের দারোয়ান ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page