November 20, 2026, 1:00 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মজুত করা ১০০ টন খেজুর এক সপ্তাহের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ‘দুপুরের পর রিয়াজুদ্দিন বাজারের শেষ প্রান্তে অবস্থিত একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পাওয়া যায়। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এ সকল খেজুর মজুত করেছেন বলে তথ্য পেয়েছি।’

তিনি আরও জানান, মজুত করা খেজুর আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এ সকল খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

এরপর চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমণ্ডিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা-মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আলী জেনারেল স্টোর নামক একটি দোকানে ২৮৫০ টাকায় (তিন কেজি প্যাক) খেজুর কিনে ৪১৫০ টাকায় বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page