September 7, 2026, 4:30 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাদক মামলায় ২ পাচারকারীর যাবজ্জীবন

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার ১ লাখ ৩৭ হাজার ৫০০ পিস ইয়াবার মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব ফারির বিলের মৃত আবুল হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ কালা বোদা (৪৬) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রেদওয়ান (২৯)। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

মামলার নথি থেকে জানা যায়, কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ের পশ্চিমে ২০২১ সালের ১০ ডিসেম্বর রাতে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। সেই সময় ইসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস এবং রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. খলিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় আসামি ইসমাইল ও মো.রেদওয়ানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page