September 18, 2026, 8:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মারামারির নাটক সাজিয়ে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের জনবহুল স্থানে মারামারির নাটক সাজিয়ে ডাকাতি করা একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) নগরের বায়েজিদ বোস্তামী, সদরঘাট ও কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ৭ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার জাফর আহমদের ছেলে একরামুল আলম (৩৭), মিরসরাই উপজেলার শাহ আলমের ছেলে সাহেদ হোসেন মনা (২৪), সাতকানিয়া উপজেলার মো. ইউনুছের ছেলে মো. ইয়াছিন ওরফে এরফান ওরফে সাব্বির (২৪) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার দেলোয়ার হোসেনের মো. ইকবাল হোসেন। তাদেরকে আজ (মঙ্গলবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। তারা বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে এবং তাদের ব্যাংকিং লেনদেনের বিষয়ে খোঁজখবর নিতে থাকেন। টার্গেটকৃতদের কে কখন কোন ব্যাংকে টাকা জমা দিতে যায় এবং কখন উত্তোলন করতে যায় এসব বিষয় তারা নজরদারিতে রাখে। সুবিধা বুঝে একদিন টার্গেট করা ব্যক্তি টাকা জমা দেওয়ার আগে বা উত্তোলন করার পর ব্যাংকের আশপাশে নির্ধারিত স্থানে পৌঁছামাত্রই অভিযুক্তরা মারামারির পরিস্থিতি সৃষ্টি করে। এতে করে দুই পক্ষের মারামারি মনে করে কোনো পথচারী এগিয়ে আসেন না। অন্যদিকে মারামারির একপর্যায়ে অভিযুক্তরা সুযোগ বুঝে ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

একই কায়দায় অভিযুক্তরা গত রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার জুবিলী রোডের রয়েল টাওয়ারের সামনে থেকে মোরশেদ আলম ও  ত্রিদিব বড়ুয়া নামে দুজনকে মারধর করে নগদ ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী দুজনেই নুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক নুর মো. ইয়াছিন কবির বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনার পর অভিযোগ পেয়ে প্রথমে সিসিটিভি ফুটেজ দেখে আসামি সাহেদ হোসেন মনাকে শনাক্ত করা হয়। এরপর তাকে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একজনকে সদরঘাট থানা এবং বাকি দুজনকে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে সর্বশেষ ঘটনায় লুণ্ঠিত ৭ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page