September 17, 2026, 1:13 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে শিশু অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদ ওরফে জহিরুল ইসলাম বাপ্পিকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৮ আগস্ট) নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামিম মাহমুদের বাড়ি ফেনীর দাগনভূইয়া থানার দক্ষিণ করিমপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল মান্নান ওরফে নবিউল হক।

র‌্যাব জানায়, সাত মাসের শিশু অপহরণের এক মাস আগে আসামি আসমা ও শামিম মাহমুদ বাপ্পি  স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শিশুর পিতা হাবিবুর রহমানের বাসা সাবলেট হিসেবে ভাড়া নেন। হাবিবুর রহমানের শিশু সন্তানকে শামীম মাহমুদ তার সাজানো স্ত্রী আসমা এবং অপর সহযোগীদের সহায়তায় কৌশলে অপহরণ করে নিয়ে যান। পরে শামীম মাহমুদ মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত শিশুর পিতার কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। অপহৃত শিশুর পিতা-মাতা নিরুপায় হয়ে প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি নগরের পতেঙ্গা থানা পুলিশকে অবহিত করেন তারা। পতেঙ্গা থানা পুলিশের চেষ্টায় নগরের কর্নেল হাট এলাকা থেকে শামিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

পরে শামিম মাহমুদের দেওয়া তথ্যে একই এলাকা থেকে অপহরণের সঙ্গে জড়িত আরও দুজন আসামি আলাউদ্দিন ও তার কথিত স্ত্রী আসমা বেগমকে গ্রেপ্তার এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে অপহরণ মামলা করেন। আসামি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। আদালত আসামির অনুপস্থিতিতে পুলিশের তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে শামিম মাহমুদ বাপ্পিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদকে গ্রেপ্তার করতে নজরদারি করে র‍্যাব। গোপনে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকায় অবস্থানের খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page