September 13, 2026, 10:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সিডিএ’র ইমারত নির্মাণ কমিটিতে পরিবর্তন

বশির আল মামুন, চট্টগ্রাম: সিনিয়র-জুনিয়র দন্ধের কারণে গত তিন মাস ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত নির্মাণ কমিটির মিটিং হচ্ছিল না। এতে ইমারতের অনুমোদনের জন্য অপেক্ষা থাকা কয়েকশ ফাইল আটকে ছিল। গত নভেম্বরে অথরাইজ অফিসার-১ হিসেবে নিয়োগ পাওয়া নির্বাহী প্রকৌশলী এ জি এম সেলিম যোগদানের পর থেকে মিটিং বন্ধ ছিল। এই কমিটির চেয়ারম্যান ছিল উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ, কিন্তু উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ পদে রয়েছেন আবু ঈসা আনসারী। তিনি এজিএম সেলিমের জুনিয়র। তাই সদস্য সচিব হিসেবে এজিএম সেলিম মিটিং আহ্বান করছিলেন না। গত ২৮ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিডিএ’র দুটি ইমারত নির্মাণ কমিটি পুনর্গঠন করা হয়।

উভয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নগর পরিকল্পনাবিদ। এই পদে বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। এছাড়া ইমারত নির্মাণ কমিটি-১ এর অপর সদস্যগন হলেন— নগর পরিকল্পনাবিদ-১, সিনিয়র আর্কিটেক্ট, সিডিএ চেয়ারম্যান মনোনীত একজন নির্বাহী প্রকৌশলী এবং সদস্য সচিব হিসেবে থাকবেন অথরাইজড অফিসার-১। অপরদিকে ইমারত নির্মাণ কমিটি-২ এর অপর সদস্যগন হলেন— নগর পরিকল্পনাবিদ-২, সহকারী স্থপতি, সিডিএ চেয়ারম্যান মনোনীত একজন নির্বাহী প্রকৌশলী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অথরাইজড অফিসার-২।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীতে প্রতিবছর গড়ে পাঁচ হাজারের বেশি ইমারতের অনুমোদন দেওয়া হয়ে থাকে। নগরীতে যেকোনো স্থাপনা নির্মাণ করতে সিডিএ থেকে অনুমোদন নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। আর এই অনুমোদন দিয়ে থাকে ইমারত নির্মাণ কমিটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page