October 25, 2026, 10:44 pm
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

বশির আল–মামুন, চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আসা মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। মোহাম্মদ হোসাইন (৩৮), আনোয়ার উপজেলার গহিরা দোবাশীরহাট এলাকার আহমদুর রহমানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ  বলেন, নয় বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালতে ৮ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসেন মোহাম্মদ হোসাইন। বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন।

ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করে চলে যাওয়া সময় দেহ তল্লাশি করে দুইটি কাপড়ের বেলটের ভিতর থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসব বারের ওজন ৯ কেজি ৫৬৪ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ২০১৫ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১০ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page