October 5, 2026, 10:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হন আরো ২ জন। নিহত ২ জনই সিএনজি অটোরিকশার যাত্রী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীস্থ মির্জাপুর ইউনিয়নের মইগ্যারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পরিবহন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্শার ২ যাত্রী আবদুল মোতালেব (৭০) ও মো. নুরুল আবছার (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেছেন।
হাইওয়ে থানার ওসি মো. মফিজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজনরা এলে একজনের মরদেহ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।



Our Like Page