April 13, 2026, 8:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক এবং মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। মা-ছেলের লাশ পটিয়া হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রুমি আক্তার (৩২), একই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (৩৩) ও তার ছেলে ফাহিম (৫) এবং বোয়ালখালী উপজেলার আহল্লা ইউনিয়নের শেখ পাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ার (৩৬)।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী সিএনজিটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল। এ সময় মিলিটারি পুলে উঠার সময় ডাম্পার ট্রাকটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি থেকে স্থানীয়দের সহায়তায় এক নারী ও শিশুর লাশ উদ্ধার করে পটিয়া হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনরা এলে নাম পরিচয় পাওয়ার পর লাশ গুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, এক শিশু ও এক নারী মারা গেছেন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালকও মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page