November 21, 2026, 12:31 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সায় ট্রাকের ধাক্কায় ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খৈইয়াছড়া ঝরণা মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সীতাকুণ্ড টেরিয়াল কাজল রেখা (২৫), নুরজাহান (৫০), শিরিনা (২৫) ও নিহান (৭ মাস)। তারা সবাই একই পরিবারের সদস্য।

নিহতের আত্মীয় আমেনা খাতুন জানান, সীতাকুণ্ড টেরিয়াল থেকে দাওয়াত খাওয়ার জন্য খৈইয়াছড়া ঝরণা এলাকায় আসে তারা। ঝরনার মুখে তাদের বহনকারী সিএনজিটি দাঁড়ালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

পরে এলাকাবসী উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page