November 19, 2026, 8:25 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে হত্যা মামলায় পলাতক হোসেন আলীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মো. হোসেন আলী নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলাটিতে পৃথক চুরির ধারায় একই আসামি হোসেনকে ৩ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগন সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। এসময় মামলার একমাত্র আসামি মো. হোসেন পলাতক ছিলেন।

আসামি হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে এবং ভুক্তভোগী মাকসুদুর রহমান একই উপজেলার সন্তোষপুর শফিক মাস্টারের বাড়ির বদিউল আলমের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে ভুক্তভোগী মাকসুদ জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরে আসেন। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন এবং নগরের হালিশহর থানার বি-ব্লক এলাকায় একটি ব্যাচেলর বাসায় থাকতেন। একই বাসায় থাকতেন আসামি হোসেনও। ২০১৭ সালের ১২ মার্চ দিবাগত রাতে আসামি হোসেন ভুক্তভোগী মাকসুদের মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় হাতাহাতির একপর্যায়ে মাকসুদকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যান হোসেন। ঘটনার পর ভুক্তভোগী মাকসুদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মাকসুদের ভাই মো. রিপন বাদী হয়ে হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর ২০১৭ সালের ১৮ এপ্রিল আসামি হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এরপর হোসেন আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন হালিশহর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া দিঘু বলেন, মামলাটিতে ২০১৭ সালের ৮ নভেম্বর একমাত্র আসামি হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। বিচারিক পর্যায়ে আসামির বিরুদ্ধে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এরপর আজ (বুধবার) রায় ঘোষণা করা হয়। আসামি এর আগেই জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page