September 17, 2026, 12:06 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২২ আগস্ট) কর্ণফুলী উপজেলার শাহমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল কাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কোদাল দক্ষিণ পাড়া এলাকায়। তার বাবার নাম শফি আহম্মদ।

র‍্যাব জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালে আসামি আব্দুল কাদেরের বড় ভাইয়ের শ্যালক খুন হন। এ ঘটনায় কাদেরসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে গ্রেপ্তার হয়ে কাদের ৬ বছর কারাগারে থেকে জামিন লাভ করেন। এরপর থেকে তিনি পলাতক হয়ে যান। তার অনুপস্থিতিতে মামলাটির বিচারিপ্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে নজরদারি পরিচালনা করা হচ্ছিল। একপর্যায়ে মঙ্গলবার কর্ণফুলী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page