October 1, 2026, 1:44 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্তদের ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে হাতির আক্রমণে নিহত-আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৪৩ জনকে ২৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ।
গত বৃহস্পতিবার  চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্ষতিপূরণ দেওয়া হয়।
অনুষ্ঠানে হাতির আক্রমণে নিহত দুই জনের পরিবারকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
নিহতরা হলেন- আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেহানা আকতার (৩২) এবং একই ইউনিয়নের ৬ নম্বর গুচ্ছগ্রাম ওয়ার্ডের দুলাল মাহমুদ (৫৫)।
এছাড়া বিভিন্ন সময় হাতির আক্রমণে আহত ছয়জনকে এক রাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেওয়া হয়। বিভিন্ন সময় হাতির আক্রমণে ফসল ও সম্পদের ক্ষতি হওয়ায় ৩১ জনকে দেওয়া হয় মোট ১৪ লাখ ৭২ হাজার টাকা ক্ষতিপূরণ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য অনুষ্ঠানে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াং পাহাড়, হ্রদ ও বন ঘেরা জায়গায় বিচরণ করছে একটি হাতির পাল। তাদের হামলায় ফসলের ক্ষতি হচ্ছে, যাচ্ছে মানুষের প্রাণ। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার পাঁচটি ইউনিয়ন জুড়ে তাদের বিচরণ।
ওই এলাকার জনপ্রতিনিধিরা হাতিগুলো সরিয়ে নিতে বহুবার বন বিভাগকে চিঠি দিয়েছে। তবে বন বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের করিডোরে (চলাচলের পথ) কোনো বাধা হাতি সহ্য করতে পারে না। আর পূর্ব পুরুষের আবাসস্থল হওয়ায় ওই হাতির দলটি এ এলাকা ছেড়ে যাচ্ছে না।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page