October 10, 2026, 1:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; আক্রান্ত ৮৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন রোগী। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন।

সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুইজনের একজন শিশু এবং অন্যজন নারী। তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী। তার নাম মো. আলভী। তিনি নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গতকাল ১৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। অন্যজন ৩৮ বছর বয়সী শারমিন হেনা রিতা। তিনি গত ১৫ জুলাই পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। ১৭ জুলাই সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন এবং বিআইটিআইডিতে ৫২ জন রোগী।

অন্যদিকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৫৭ জন ও বেসরকারি হাসপাতালে ৬০৭ চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন রোগী। একইসাথে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে ৯ জন শিশু, ৬ জন পুরুষ ও ৩ জন নারী।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page