September 3, 2026, 10:50 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ৩৯ ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ গ্রেফতার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে  গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, তাদেরকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী কিংবা সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদেরকে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের মধ্যে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা  হলেন- মো. তরিকুল ইসলাম (২৭), নুরুল কবির (৪২), ইমাম হোসেন রাহাত (২০), মনজুর (৫৫), শাহেদ (৩৩), সেকান্দর (৩১), কবির হোসেন (৩৯), শাহাবুদ্দিন (৩৫), জিসান (২২), মামুন মিয়া (২০), রাশেদ প্রকাশ রাহুল (২২), মুছা (৪০), শাহ আহম্মেদ প্রকাশ বাহার, সাগর (২৪), মেহেদী হাসান (২২), মিশু (৩৬), মো. হোসেন (২৬), ইউনুছ নবি (১৯), সোহেল (৩২), জাকির হোসেন বাপ্পি (২৭), শুভ দে (২৬), মো. রাশেদ (৩৪), মো. ফারুক (২৪), আব্দুল আউয়াল (৩০), আব্দুল রহিম (১৮), সৈয়দ আবেদ হোসেন (৪৫), জাহিদ হারুনী (৪৪), ফারুক (৩৮), জহির ইসলাম (২৭), রাজু (২০), আবিদ হাসান উজ্জল (৩২), শাকিল (২০), সুভাষ দাশ (৩৭), আলী আকবর সায়মন (২৫), শাহজাহান (১৯), সিফাত  হোসেন (২০), মো. জুয়েল (২১), আব্দুল কাদের (৩৫) ও ইব্রাহীম (৩৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page