September 5, 2026, 5:29 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পাহাড়তলী থানার সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ধুপপোল সংলগ্ন খালের পাড় থেকে দুইটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করি। অস্ত্র গুলো পুলিশের তবে কোন থানা থেকে লুট হওয়া তা এখনো শনাক্ত করা যায়নি।

বিগত ৫ আগস্ট সরকার পতনের পর লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার অথবা ফেরত প্রদান সংক্রান্ত ইতিপূর্বেকার ঘোষণার পরিপ্রেক্ষিতে দেওয়া সংবাদের ওপর ভিত্তি করে এই অস্ত্র ও গুলি উদ্ধার সম্ভব হয়েছে বলে ওসি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page