October 6, 2026, 12:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম  বন্দর নগরীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ৬ কিশোর গ্যাংয়ের মোট ৩৩ সদস্যকে আটক করেছে। ঈদকে সামনে রেখে চট্টগ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাতে ও বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্টগেট রেলক্রসিং এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রুবেলসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। একই থানার মোহাম্মদপুর এয়ার বিল টাওয়ার এলাকায় বাচা গ্রুপের প্রধান বাচা মিয়া ওরফে বাচা সোহেলের নেতৃত্বে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে জনি গ্রুপের ৫ জনকে আটক করা হয়। পাহাড়তলী থানার ১২ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাজ্জাদ গ্রুপের ৭ জন আটক করা হয়। একই থানার সরাইপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাকিব গ্রুপের ৬ জনকে আটক করা হয়। নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে বিপুল গ্রুপের ৪ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদ উপলক্ষে চট্টগ্রাম র‌্যাবের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে- যাতে করে জনসাধারণ নির্বিঘেœ ঈদের কেনাকাটা ও বাড়িতে যাতায়াত করতে পারে। এছাড়া ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘেœ তাদের বাড়িতে পৌঁছাতে পারে- সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



Our Like Page