September 11, 2026, 12:36 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম জেলা পরিষদের খাজনার ৯৭ লাখ টাকা আত্মসাৎ ; সার্ভেয়ার আটক

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পরিষদের ইজারার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামের এক সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ বলেন, অভিযুক্ত ইমতেয়াজ নাঈম ২০১৫ সালের ২ নভেম্বর জেলা পরিষদের যোগদান করেন। চাকরি স্থায়ীর আগে প্রায় ৪ বছর মাস্টার রোলে খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করে।

২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায়সংশ্লিষ্ট কাগপপত্র পর্যালোচনা করে দেখা যায় সার্ভেয়ার ইমতেয়াজ নাঈম এ পর্যন্ত মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায় করে জেলা পরিষদ সংশ্লিষ্ট ব্যাংকে রাখার, কিন্তু ২৫টি বইয়ের মাধ্যমে আদায়কৃত ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা জমে করেননি। তাই তাকে গত বুধবার পুলিশ ডেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

এদিকে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। যেহেতু এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ সেহেতু এটি দুদক তদন্ত করবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page