April 10, 2026, 5:27 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম নগরীতেকে সাড়ে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার

বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে উত্তর পাহাড়তলী মৌজার সাড়ে পাঁচ শতক সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। এই জমির বাজারমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। রবিবার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানে খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এর আগে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতকারীরা মূল্যবান জমিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নেয়। এছাড়া জমিতে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়া দেয়ারও খবর রয়েছে।

অভিযান শেষে অবৈধভাবে দখল করা সকল স্থাপনা অপসারণ করা হয়। পরে বিএস ১ নম্বর খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। সাথে ছি‌লেন আকবরশাহ থানার পুলিশ সদস‌্যরা। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page