November 19, 2026, 5:31 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম নগরীতে সরকারী খাদ্যগুদামে দুই নিরাপত্তা প্রহরীর মারামারিতে একজনের মৃত্যু ; আটক ১

বশির আল–মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রাম নগরীরতে দুই নিরাপত্তা প্রহরীর মধ্যে মারামারিতে ওসমান গণি (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জিয়াউল হক নামে আরেক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাটের সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।নিহত ওসমান গণি কক্সবাজার সদর থানার তাজুল ইসলামের ছেলে। তিনি গুদামে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে তর্কাতর্কি এবং একপর্যায়ে মারামারি হয়। এতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মারামারিতে জড়ানো জিয়া নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page