November 21, 2026, 12:06 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজ আগুন ; দগ্ধ দুই জনের মরদেহ উদ্ধার

বশির আল–মামুন চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা একটি তেলের জাহাজে (অয়েল ট্যাংকার) বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নাম নাম সৌরভ কুমার সাহা। দুর্ঘটনায় তিনি দগ্ধ হয়ে মারা গেছেন। অপর ব্যক্তির নাম জানা যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে তিন জন নিখোঁজ হওয়ার কথা বলছিলেন জাহাজটিতে থাকা লোকজন।

দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি কোস্টগার্ড ও নেভির তত্ত্বাবধানে আছে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লেগেছে। আগুনে সৌরভ কুমার সাহা নামে একজন ডেক ক্যাডেট মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি ঝিনাইদহে। এ ছাড়াও দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জলযান কাজ করেছে।

আগুন লাগা জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। নাম ‘বাংলার জ্যোতি’। এটি একটি অয়েল ট্যাংকার জাহাজ। পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙর করা ছিল। জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে তেল ছিল কি না বা থাকলেও কী পরিমাণ ছিল তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘ডলফিন জেটিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে বন্দরের জলযান পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে

 

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page