April 11, 2026, 9:27 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বন্দর ইস্যুতে হার্ডলাইনে সরকার : নৌপরিবহন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ইতোমধ্যে আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। কয়েকদিন পর রোজা। ১৮ কোটি মানুষকে তারা জিম্মি রাখছে। এটা চলতে দেয়া যায় না, যে কারণে হার্ডলাইনে যাচ্ছে সরকার। এর মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।

আন্দোলনকারীর দাবি-দাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দরে যারা ধর্মঘট করছে, তাদের বোঝানোর চেষ্টা হয়েছে। রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। অমুককে সরাইতে হবে তমুককে নিয়ে আসতে হবে। এটা করতে হবে ওটা করতে হবে। কমপেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস?

কয়েকদিন পরে নির্বাচন, ওই সংসদীয় আসনে তারা একটি গণ্ডগোল সৃষ্টি করছে মন্তব্য করেন নৌপরিবহন উপদেষ্টা।

তিনি আরও বলেন, বন্দর নিয়ে চুক্তির বিষয়ে আরও সময় চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ডিপিওয়ার্ল্ড। প্রয়োজন হলে নির্বাচনের পরও নেগোসিয়েশন চলবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page