February 3, 2026, 2:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত মাগুরা হর্টিকালচার সেন্টারে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।

এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামের ওই যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এ যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএস-এর ভেতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করেছে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ জানান, বাহামার এ নারী আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য বলে আমরা ধারণা করছি। ফলে প্রথম দিন কোনো লাগেজ ছাড়া বেরিয়ে হোটেলে চলে গেলেও তিনি আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। আজ লাগেজ নিতে এলে অত্যন্ত সতর্কতার সাথে তার লাগেজ স্ক্যান করলে ইউপিএস-এর ভেতর কৌশলে লুকানো ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি ধরা পড়ে।

আটক কোকেনের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা নেই জানিয়ে তাসলিম আহমেদ বলেন, অনেক দিন ধরে আমরা এ ধরণের বেশ কিছু যাত্রীর ওপর নজর রাখছি। আটক নারী কোনো মাদক পাচার চক্রের সদস্য হতে পারেন। আমরা চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page