October 6, 2026, 4:00 pm
শিরোনামঃ
সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে থেকে ৪টি সোনার বার উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ ৪টি স্বর্ণের বারসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন। এ সময় শারজাহ থেকে আসা আলাউদ্দিন নামে এক যাত্রীকেও আটক করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় একটি ফ্লাইটের যাত্রীর মাধ্যমে আসা চারটি স্বর্ণের বার গ্রীন চ্যানেল দিয়ে পার করে দেওয়ার সময় ডা. এম জেড এ শরীফের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ গত ৮ বছরে ৩ দফায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বিমান বন্দরে চাকরি করে আসছেন। গত ১০ দিন ধরে তার গতিবিধির উপর নজর রাখছিলেন শুল্ক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শুল্ক কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো নিয়ে বিমানবন্দরের গ্রীন চ্যানেল দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসক। সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করেন তারা। পরে ব্লেজারের পকেট থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অভিযোগ উঠেছে- ডা. শরীফ বিমানবন্দরে যাত্রীদের জরুরি চিকিৎসা সেবার আড়ালে অবৈধভাবে আনা স্বর্ণ ভিআইপি চ্যানেল দিয়ে বের করে তা চোরাচালান চক্রের কাছে পৌঁছে দিতেন।

এছাড়াও, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সুইপার থেকে শুরু করে কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে চাকরিচ্যুতও করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান শুল্ক কর্মকর্তারা।



Our Like Page