August 1, 2026, 6:12 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী গামী শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতি নিহত

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটর ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নারী ও শিশু নিহত হয়েছেন। তারা দুজন নানী ও নাতি সম্পর্ক বলে জানা গেছে। রবিবার (২৫ জুন) বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন -রাজিয়া বেগম (৬৮) ও তার নাতি সাহিল (৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নুর আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন,বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় রেলক্রসিং এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ট্রেন এসে অজ্ঞাত দুই ব্যক্তিকে ধাক্কা দেয়। তাদের চমেকে আনা হলে ইমারজেন্সি ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। লাশ ইমারজেন্সি মর্গে রাখা হয়েছে।

দু’জনকে হাসপাতালে আনায়নকারী প্রত্যক্ষদর্শী যুবক রিয়াজ জানান-নানী নাতি দুইজন একটি রেল ব্রিজ পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দেয়। কয়েকজনের সহযোগিতায় আমি তাদের হাসপাতালে নিয়ে আসি। তিনি জানান, নিহত দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তারা ঘটনাস্থলের কাছে অক্সিজেন পাঠানপাড়া এলাকায় বসবাস করতেন বলে জেনেছি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page