October 28, 2026, 1:40 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রাণবাহী ট্রাক দূর্ঘটনায় ১২ শিক্ষার্থী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এ দুর্ঘটনা ঘটে।
এদের মধ্যে দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ ও সাদমান হায়দার। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই বিভাগের শিক্ষার্থী মো. আশিক সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাহিম আহমাদ পলাশের পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। এ ছাড়া আঘাতের ফলে অনেক রক্তক্ষরণ হয়েছে। আরেক শিক্ষার্থী সাদমান হায়দারেরও পা ভেঙে গেছে। দুইজনই ট্রাকের সামনের সিটে বসা ছিলেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভাগ থেকে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী সোমবার দিবাগত রাত ৩টায় নোয়াখালীর সেনবাগের উদ্দেশ্য যাত্রা করেন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৌঁছালে ট্রাকচালকের অসাবধানতায় সড়কের আরেকটি গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।
শিক্ষার্থী মো. আশিক সরকার জানা, আমরা গত তিন দিন যাবৎ বন্যাকবলিত মানুষের সাহায্য করার লক্ষ্যে বিভাগ থেকে টাকা ও ত্রাণসামগ্রী সংগ্রহ করি। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্য যাত্রা করেছিলাম কিন্তু মিরসরাই এলাকায় আমরা দুর্ঘটনার শিকার হই। এ সময় আমাদের ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page