September 13, 2026, 2:13 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  ৬ প্রার্থী। মঙ্গলবার (৪ জুলাই) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা।

মনোনয়ন ফরম জমা দেওয়া চার প্রার্থী হলেন– আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টি প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপি থেকে দীপক কুমার পালিত ও গণমুক্তি জোট থেকে রশিদ মিয়া।

এদিকে, বিকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আশা করছি চট্টগ্রাম-১০ আসনটি নেত্রীকে উপহার দেবো।’

এর আগে সোমবার (৩ জুলাই) রাতে দলীয় প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়।

এ উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে ২৯ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

চট্টগ্রাম-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ আসনের উপনির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ছয় জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া)। ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে এক হাজার ২০১টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে।’

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন। আজ (৪ জুলাই) ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ১২ জুলাই। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ চলবে।

উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page