November 19, 2026, 7:40 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রোববার (৩০ জুলাই) রাতে মোট ১৫৬ কেন্দ্রের ভোট গণনা শেষে নগরীরর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

ঘোষিত ফলে বাকি ৪ প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নগরের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনটি গঠিত। গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

এবারের উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচনে দুজন জুডিশিয়াল এবং ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪টি টহল দল এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কোনো প্রার্থীও অভিযোগ করেননি।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page