September 13, 2026, 6:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন;  নৌকা প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলার মামলায় ২৫ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) নগরের খুলশী থানায় মামলা দুটি দায়ের করা হয়।

এর মধ্যে আরিফুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানার এসআই মো. শাহেদ বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। এ মামলায় ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকশজনকে আসামি করা হয়।

এর আগে বুধবার বিকেলে নগরের লালখানবাজার এলাকায় মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। পদযাত্রা কর্মসূচি থেকে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করে। ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। ঘটনার পরপরই খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা মিছিল নিয়ে মহানগর বিএনপির কার্যালয়ে হামলা করে। এসময় কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়। এরপর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কার্যালয়ের সামনের সড়কে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লালখান বাজার এলাকায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page