September 4, 2026, 5:10 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি নদভীর দুদিনের রিমান্ড মঞ্জুর

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাবেক এমপি নদভীকে আদালতে তুলে সদরঘাট থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে ব্যক্তি। ওই মামলার এজাহারনামীয় আসামি সাবেক এমপি নদভী। এই মামলায় আজ বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, গত বছরের ৪ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি-গলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সড়কের ওপর থাকা বাস, আটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
এ ছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন।
২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নদভী। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page