November 20, 2026, 7:37 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ পৌঁছাতে পারে রেকর্ড সর্বোচ্চ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে রেকর্ড সর্বোচ্চ। এর অন্যতম কারণ হতে পারে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ উদ্বেগের কথা জানিয়েছে।

মূলত বিশ্বজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২০০০ সালের পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে ২০২২ সালে দাঁড়ায় ৪২ লাখে।

ইউরোপে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। পেরুর অধিকাংশ অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এদিকে বেশ কিছু অঞ্চল ও দেশে ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড।

যুক্তরাষ্ট্রে এফডিএ মাত্র একটি ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। তবে তা সব বয়সীদের জন্য নয়।

২০১৯ সালে ডেঙ্গু জ্বরকে দশম স্বাস্থ্য ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেঙ্গুর ঝুঁকি যে অঞ্চলে বেশি সেখানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষের বসবাস। প্রতি বছর বিশ্বের ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়।

এই মুহূর্তে ডেঙ্গু মোকাবিলায় হিমশিম খাচ্ছে পেরু। এর আগে দেশটি কখনো এত ডেঙ্গু রোগীর সম্মুখীন হয়নি।

পেরুর কায়েটানো হেরেডিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের সহযোগী অধ্যাপক ড. কোরালিথ গার্সিয়া বলেন, ডেঙ্গু রোগী এখন শহর এলাকায় বেশি দেখা যাচ্ছে, যা আগে ছিল না।

বিশেষজ্ঞরা উষ্ণ তাপমাত্রা ও ভারী বৃষ্টিপাতকে দায়ী করেছেন। কিন্তু লিমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি শহর হওয়ার পরেও ডেঙ্গু ব্যাপকভাবে বিস্তার হচ্ছে। কারণ শহরটির জনসংখ্যা এত বেশি যে, এখানে যেকোনো কিছু ঘটতে পারে।

ডেঙ্গুর মূলত তিনটি ধাপ। প্রথম ধাপ বা ‘ফেব্রাইল ফেজ’। দ্বিতীয় ধাপে ‘ক্রিটিক্যাল ফেজ’ এবং তৃতীয় ধাপে রিকভারি বা ক্রমশ সুস্থ হওয়ার সময়। এই তিনটি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ সবচেয়ে কঠিন।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page