March 16, 2026, 2:11 pm
শিরোনামঃ
মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর রুশ নৌবাহিনীতে নতুন ৩০ রণতরী যুক্ত হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির কাজ অব্যাহত থাকবে। এ লক্ষ্যে চলতি বছর এই বাহিনীতে ৩০টি নতুন রণতরী সংযুক্ত করা হবে।

পুতিন গতকাল (রোববার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনী দিবস উপলক্ষে এক মহড়া পরিদর্শন করার সময় এ ঘোষণা দেন। তিনি রুশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুশীলন উপভোগ করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া আজ আত্মবিশ্বাসের সঙ্গে তার জাতীয় সামুদ্রিক নীতির মহান লক্ষ্য বাস্তবায়ন করছে এবং ক্রমাগতভাবে নিজের নৌশক্তি বৃদ্ধি করছে। শুধু এ বছরই এই বাহিনীতে যোগ দেবে বিভিন্ন শ্রেণির ৩০টি যুদ্ধজাহাজ।”

এ সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ প্রেসিডেন্ট পুতিনের পাশে উপস্থিত ছিলেন।

রাশিয়ায় প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার নৌবাহিনী দিবস পালন করা হয়। এ উপলক্ষে চলতি বছর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত নৌমহড়ায় ৩,০০০ নৌসেনার পাশাপাশি ৪৫টি রণতরী, সাবমেরিন ও অন্যান্য জাহাজ অংশগ্রহণ করে।এছাড়া, বাল্টিক সাগর, উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং কাস্পিয়ান সাগরে মোতায়েন রুশ নৌবাহিনীও এ দিবস উপলক্ষে সামরিক কসরত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page