February 2, 2026, 11:07 am
শিরোনামঃ
ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪
এইমাত্রপাওয়াঃ

চসিকের দুই কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন প্রকল্প নির্মাণ, প্লট বিক্রি ও স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কাউন্সিলরসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেসাব উদ্দিন ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিমকে আসামি করা হয়েছে। আরও আসামি করা হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার আকবর শাহ থানাধীন জঙ্গল সলিমপুর ইউনিয়নের মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনকে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, ‘সলিমপুর ইউনিয়নে মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর নামে অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ করে পাহাড় কেটে প্লট বিক্রি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা পরিবেশ অধিদফতরের নির্দেশ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মিরপুর আবাসিক কল্যাণ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. গড়ে তুলেছেন। প্রায় ৪ থেকে ৫ একর জমির মধ্যে ২৫০টি প্লট করে বিক্রি করে আসছিল তারা।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page