November 21, 2026, 4:13 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরের জাহাজে ৭ খুনের ঘটনায় নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে ৭ জন নৌযান শ্রমিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারসহ একাধিক দাবিতে আজ মধ্যরাত থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

ফেডারেশন জানায়, আজ ২৭ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা থেকে সকল মালামাল বহনকারী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবো। আমরা সরকারের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।যদি আমাদের দাবি পূর্ণ না হয়, তবে আমরা যাত্রীবাহী লঞ্চও বন্ধ করে দেবো।’

নৌযান শ্রমিকদের দাবি, এমভি আল বাখেরা জাহাজে নিহত ৭ শ্রমিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। তারা হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য সরকার থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে ফেডারেশন।

ফেডারেশনের নেতারা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে, তবে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে কর্মবিরতির মাত্রা বাড়ানো হতে পারে। এদিকে, সরকারের পক্ষ থেকে নৌপথে নিরাপত্তা বাড়ানোর এবং শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক একটি মালবাহী জাহাজে হামলার ঘটনায় ৭ নৌযান শ্রমিক নিহত হন। ওই ঘটনার পর থেকেই নৌযান শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page