November 21, 2026, 4:13 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ খুন ; সব ধরনের নৌযান চলাচল বন্ধের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরের মেঘনায় জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন।

দাবি আদায় না হলে রোববার থেকে পণ্যবাহীর পাশাপাশি যাত্রীবাহীসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মত বরিশালে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে পন্যবাহি জাহাজ।

ফেডারেশনের নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

নৌযান শ্রমিকদের কর্মবিরতীর ফলে শনিবারও স্থবিরতা বিরাজ করছে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দরটিতে। এতে বিপাকে পড়েছেন শ্রমিক, ব্যাবসায়িসহ বন্দর সংশ্লিষ্টরা।

নৌপথে শ্রমিকদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি, ডাকাতি এবং নৈরাজ্য বন্ধে সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page