October 5, 2026, 11:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাঁট খোলা বাড়ির পাশের খাল থেকে বৃহস্পতিবার (১৬ মে) রাতে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় এক নারী তার গৃহপালিত হাঁস ধরতে খালটিতে নামেন। খালে কচুরিপানার নিচে হঠাৎ চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, ‘ধারণা করা হচ্ছে তিন দিন ধরে লাশটি এই খালে পড়ে আছে। স্থানীয়রা কেউ যেহেতু ওই লাশের পরিচয় জানেন না, তাহলে সন্দেহ থাকছে। কেউ হত্যার পর এখানে ফেলে গেছে কি না তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। এখনও ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে এবং পরিচয় পাওয়ার জন্য পুলিশ কাজ করবে।’



Our Like Page