October 23, 2026, 9:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে দখল করা আওয়ামী লীগের অফিস ফেরত দিলো বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরে মতলবে সুজাতপুর বাজারে আওয়ামী লীগ থেকে দখল নেওয়া অফিস ফেরত দিয়েছে বিএনপি। সোমবার ( ২১ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি ছেড়ে দিয়েছেন তারা।

৫ আগষ্ট সরকার পতনের পর অফিসটি দখল করে বিএনপি। দখল করার পর সেটা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে আওয়ামী লীগের ওই কার্যালয়টির দখল ছেড়ে দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী। তিনি বলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদার নির্দেশে ওই কার্যালয় ছেড়ে দেওয়া হয়েছে।

গোলাম রাব্বানী আরও বলেন, ‘গণতান্ত্রিক নিয়ম মেনে বিএনপি চাঁদাবাজি বা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা দখলদারত্বে জড়ালে তা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি না করতে আমাদের নির্দেশনা রয়েছে। তাই সুজাতপুর বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের দখল ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও জানানো হয়েছে।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি অবশ্যই ইতিবাচক, গণতান্ত্রিক রীতিনীতির বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page