September 7, 2026, 10:48 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর জেলার হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা আরেক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিনগত গভীররাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাদাশার বকাউল বাড়ির প্রবাসী মো. ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত(১২) ও তার দাদি হামিদা বেগম(৭০)।
কুপিয়ে আহত করা আরেক শিশু হলো- ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমা (১৪)।
এই ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম তরুণ জানান, ‘প্রবাসী মো. ইউসুফের মা আলাদা একটি বসতঘরে থাকতেন। তাই গতকালের দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় ওই দুই শিশু মায়ের সঙ্গে তাদের বসতঘরে না থেকে রাতে দাদির সঙ্গে ঘুমাতে যায়।
আজ মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান- কুয়েত প্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতী ও নাতনীকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, ওই দাদি ও নাতির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এই বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, আমরা রাতে খবর পেয়েই দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ও ঘটনাস্থলে যাই, সেখান থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসি, আহতকে হাসপাতালে চিকিৎসার জন্য ব্যাবস্থা করি, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page